Saturday, March 14, 2026

আর্থিক অস্বচ্ছতার অভিযোগ, মালের পুরপ্রধানকে বহিষ্কার তৃণমূলের

Date:

Share post:

উন্নয়নের কাজে কোনও ধরনের বাধা মেনে না নেওয়ার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বেনিয়মে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তিনি নিজে পদক্ষেপ নিয়েছেন। যখনই প্রশাসনের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছে, তৃণমূলের প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ব্যতিক্রম হল না মাল পুরসভার পুরপ্রধান স্বপন সাহার ক্ষেত্রেও। আর্থিক বেনিয়মের অভিযোগ উঠতেই আগে স্বপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে মাল পুরসভায় তদন্তও শুরু হল।

সম্প্রতি একাধিক ক্ষেত্রে আর্থিক অসংগতির অভিযোগ ওঠে পুরপ্রধান স্বপন সাহার বিরুদ্ধে। অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, আবাস যোজনার টাকা তছরুপ, মার্কেটে দোকান বণ্টন থেকে শুরু করে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়া সংক্রান্ত অভিযোগ তার মধ্যে অন্যতম। প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানান এক আইনজীবী। এরপরই পদক্ষেপ নেওয়া হয় একদিকে প্রশাসিকভাবে, অন্যদিকে দলীয় তরফে। মঙ্গলবার তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান দলের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে স্বপন সাহাকে। পরবর্তী পদক্ষেপ দলের নির্দেশ মেনেই নেওয়া হবে।

যদিও স্বপন সাহার দাবি, তাঁর বিরুদ্ধে কোনও আর্থিক বেনিয়মের অভিযোগ প্রমাণিত হতে পারবে না। তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্তে উঠে এলে দেখা যাবে, তাতে কোনও বেনিয়ম নেই। সোমবারই মাল পুরসভায় রাজ্য প্রশাসনের তদন্তকারী আধিকারিকরা যান। সোমবারের পর মঙ্গলবারও তাঁরা পুরসভার কাগজ পরীক্ষার কাজ চালান। গোটা বিষয়ের রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দফতরে পেশ করা হবে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...