Friday, June 26, 2026

রানাঘাটের ১১২ ফুটের দুর্গা, জেলাশাসককে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রানাঘাটের একটি ক্লাবকে দুর্গাপুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ। আর তার কারণ রানাঘাটের ওই ক্লাবটি এবার ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে, যা আগে কখনও দেখা যায়নি। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কায় অনুমতি দিচ্ছে না পুলিশ।অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। কিন্তু সেই মামলাতে এ বার জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে নদিয়ার জেলাশাসককে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জেলাশাসককে।তিনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে।রানাঘাটের কামালপুর এলাকাযর অভিযান সংঘ নববর্ষের পর থেকেই দুর্গাপুজোর আয়োজন শুরু করে দিয়েছিল। সেই পুজো প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তবে এখন পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তার ফলে সমস্যায় পড়েছেন উদ্যোক্তারা।

অনুমতি না দেওয়া প্রসঙ্গে পুলিশের যুক্তি খুব স্পষ্ট। তাদের বক্তব্য, এত বড় দুর্গা প্রতিমা হলে স্বাভাবিক ভাবেই তা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করবেন। ফলে সেক্ষেত্রে পদ পিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই পুলিশ প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। এখন দেখার জেলাশাসক কি সিদ্ধান্ত নেন।









Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...