Monday, April 6, 2026

হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী! উদ্ধার টাকা

Date:

Share post:

রক্ষকই ভক্ষক! তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুই পুলিশকর্মী। প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বুধবার দুজনকে গ্রেফতার করল কড়েয়া থানার পুলিশ (Police)।পুলিশ (Police) সূত্রে খবর, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ির চালককে ভয় দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজি করেন কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি নাম দুই পুলিশ কর্মী। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ধৃতদের থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।সূত্রের খবর, বালিগঞ্জ (Ballyganj) থেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করেছিলেন কৌশিক ও মন্টি। অভিযোগ, চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেন ২ পুলিশ কর্মী। ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান ওই চালক। মুক্তি পেয়ে পুলিশের দ্বারস্থ হয় চালকের পরিবার। তদন্তে নেমে গোয়েন্দা বিভাগে কর্মরত ওই ২ পুলিশকর্মী গ্রেফতার করে কড়েয়া থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ।









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...