Saturday, June 20, 2026

সন্দেশখালি-কাণ্ডের আবহে জিতিয়ে ছিলেন তৃণমূলকে, ‘চ্যাম্পিয়ন’ নুরুলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে প্রবল উত্তেজনার মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র হাজি নুরুল ইসলামকে (Haji Nurul Islam) প্রার্থী করেছিল তৃণমূল (TMC)। তাঁর হয়ে একাধিকবার প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, অকালে চলে গেলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, হাজি নুরুল ইসলাম ছিলেন দলের চ্যাম্পিয়ন।সন্দেশখালিকাণ্ডকে ইস্যু করে রাজ্য রাজনীতিতে জলঘোলায় নেমেছিল বিরোধীরা। যদিও রাজ্য প্রশাসনের তৎপরতায় দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। তবে, মাঝে মধ্যেই  উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে গেরুয়া শিবির। বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি। সেই পরিস্থিতিতে হাজি নুরুলকে প্রার্থী করে লড়াইয়ে নামে তৃণমূল। বিপুল ভোটে জেতেন হাজি নুরুল ইসলাম। এদিন তাঁর মৃত্যু সংবাদের পরে অভিষেক (Abhishek Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বসিরহাটের আমাদের লোকসভা সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণের খবর শুনে আমি গভীর শোকাহত। তিনি মা, মাটি, মানুষের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন। তাঁর শেষ দিনগুলিতেও মানুষের সেবা এবং তাদের মঙ্গল রক্ষার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আমি তার আত্মার শান্তি কামনা করি।”তৃণমূল কংগ্রেসের তরফে হাজি নুরুল ইসলামের প্রয়াণে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, “দলের দীর্ঘদিনের সদস্য এবং বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের প্রয়াণে আমরা শোকতপ্ত। আমরা হাজি শেখ নুরুল ইসলামের বিদেহী আত্মার সান্তি কামনা করছি। তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”











Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...