Saturday, June 20, 2026

ঘর ভাঙছে ‘রঙ্গিলা’ নায়িকার! দাম্পত্যে ইতি টানতে আদালতের দ্বারস্থ ঊর্মিলা

Date:

Share post:

রুপোলি পর্দার দুনিয়ায় বিচ্ছেদের সুর। টলিউডের পর এবার বলিউড। সংসার ভাঙছে মায়ানগরীর ‘মস্ত’ গার্ল ঊর্মিলা মাতণ্ডকরের! শোনা যাচ্ছে আট বছরের দাম্পত্যে ইতি টানতে স্বামী মহসিন আখতার মীরের (Mohsin Akhtar Mir) বিরুদ্ধে আদালতে গেলেন ন’য়ের দশকের সুপারহিট নায়িকা(Bollywood actress Urmila Matondkar files for divorce )।

শরীরী বিভঙ্গ হোক বা নৃত্যশৈলী ঊর্মিলা মানেই পুরুষের হৃদয়ে কম্পন শুরু। ৯- এর দশকের সিনেপ্রেমী মানুষের কাছে এতটাই আবেদনময়ী হয়ে উঠতে পেরেছিলেন ‘রঙ্গিলা-গার্ল’। আমির, সলমন, শাহরুখ হোক কিংবা গোবিন্দা থেকে ফারদিন যে নায়কের সঙ্গে কাজ করেছেন তার সঙ্গে প্রেম থেকে প্রতিহিংসার দুর্দান্ত কেমিস্ট্রি তুলে ধরেছেন বড় পর্দায়। তাঁর অভিনীত সিনেমার গান নিয়ে আজও রিয়ালিটি শোয়ের মঞ্চে মাতান এই প্রজন্মের শিল্পীরা। কখনই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি আলোচনা করেননি নায়িকা। ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিনধর্মে বিবাহ, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় হওয়ার কারণে নায়িকার বিয়ের স্থায়িত্ব ঘিরে খানিকটা চাপানউতর ছিলই। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। ভোটে (Election ) লড়েছিলেন বটে কিন্তু জিততে পারেননি।সাম্প্রতিককালে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে প্রকাশ্যে দেখা না যাওয়াই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। যদিও কী কারণে বিবাহবিচ্ছেদ হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।


Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...