Saturday, April 4, 2026

ভারতের কোনও জমিকে পাকিস্তান বলা যায় না: কর্ণাটকের বিচারপতিকে ভর্ৎসনা CJI-এর

Date:

Share post:

বিচারপতির বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করেছিল দেশের সর্বোচ্চ আদালত। কর্ণাটকের সেই বিচারপতিকে বুধবার ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ। নিজরবিহীন এক মামলায় শীর্ষ আদালতের কাছে ক্ষমা চাইলেন কর্ণাটকের (Karnataka High Court) বিচারপতি বেদব্যাসাচার শ্রীসানন্দ। মামলাটির এখানেই নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) জানান, ভারতের কোনও অংশকেই পাকিস্তান বলে সম্মোধন দেশের অখণ্ডতার বিরোধী।

বেঙ্গালুরু শহরের একটি অংশকে পাকিস্তান বলে উল্লেখ করেন বিচারপতি শ্রীসানন্দ (Vedavyasachar Srishananda)। সেই প্রসঙ্গে মহিলা আইনজীবীর প্রতি অসম্মানজনক মন্তব্যও করেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই মামলায় বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে জানান, “আপনি ভারত অধিকৃত কোনও এলাকাকে ‘পাকিস্তান’ (Pakistan) বলে উল্লেখ করতে পারেন না। এই দেশের আঞ্চলিক অখণ্ডতার (territorial integrity) মূলগতভাবে পরিপন্থী।”

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার পর্যবেক্ষণে দাবি করে হালকাভাবে বলা কোনও বক্তব্য মানুষের একপেশে (biasness) মনোভাব প্রকাশ করে। ফলত আদালতকে আরও সচেতন হতে হবে যাতে শুনানি চলাকালীন এমন কোনও মন্তব্য করা যাবে না যা মহিলাদের প্রতি অবমাননাকর (misogynistic) হয় বা সমাজের কোনও স্তরের মানুষের প্রতি কুসংস্কার প্রকাশ না করে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...