Friday, June 19, 2026

তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ! কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে এবার গণ শুনানি

Date:

Share post:

রাজ্যের কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক যৌন নির্যাতন, বিভিন্নভাবে হেনস্তার শিকারের বিরুদ্ধে হবে গণ শুনানি। সেই শুনানিতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা নির্যাতিতার বক্তব‌্য শুনবেন। তার জন‌্য তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ। সমাজের প্রান্তিক মানুষ থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ কীভাবে যৌন হেনস্তার শিকার হচ্ছেন তার বিবরণ শুনবে এই মঞ্চে থাকা বিশেষজ্ঞরা। অবসরপ্রাপ্ত বিচারক, আমলা, নারী-ট্টান্স-কুইয়ার অধিকার কর্মী, মানসিক স্বাস্থ্য কর্মী, বিশেষভাবে দক্ষ মানুষের অধিকার বিষয়ক কর্মী, শ্রমিক অধিকার কর্মী-সহ নাগরিক সমাজের বিশিষ্টজনদের নিয়ে গঠিত বিশেষজ্ঞরা থাকবেন এই মঞ্চে। আগামী ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিশেষজ্ঞরা গণ শুনানির কাজটি করবেন। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছেন বিশিষ্টজনরা। ছিলেন আইনজীবী ঝুমা সেন, অমৃতা দাশগুপ্ত, দামিনী বিনি বসু, অনুরাধা তলোয়ার-সহ অন‌্যরা।

 

 

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...