Wednesday, March 25, 2026

পরীক্ষায় ফের ফেল প্যারাসিটমল, গুণমান যোগ্যতায় ব্যর্থ অ্যান্টাসিডও!

Date:

Share post:

অ্যান্টিবায়োটিক (Antibiotics) থেকে অ্যান্টাসিড, সেন্ট্রাল ড্রাগস স্ট‌্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের গুণমান পরীক্ষায় (CDSCO quality test) ব্যর্থ ৫৩টি নামী-দামি ওষুধ। শুধু তাই নয়, রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ‌্যান্টিবায়োটিক লিমিটেড (Hindustan Antibiotic Limited), কর্নাটক অ‌্যান্টিবায়োটিকস অ‌্যান্ড ফার্মাসিউটিক‌্যালস লিমিটেডের ওষুধও পরীক্ষায় পাশ করতে পারেনি। প্রশ্ন উঠছে, এত বড় বড় কোম্পানির ওষুধ নিয়েই যদি সংশয় তৈরি হয় তাহলে সাধারণ মানুষ ভরসা পাবেন কীকরে?

সিডিএসসিও (CDSCO) স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে প্রত্যেক মাসেই বিভিন্ন ওষুধের গুণমান পরীক্ষা করে থাকে। যেভাবে অ্যান্টিবায়োটিক থেকে পেইন কিলার খাওয়ার প্রবণতা বাড়ছে তাতে ওষুধের মধ্যেই যদি ভেজাল থাকে তবে তার পরিণাম যে কী মারাত্মক হতে পারে আঁচ করতে পারছেন ডাক্তার থেকে আমজনতা। প্রায় প্রত্যেকদিনের জীবনের সঙ্গী হয়ে যাওয়া প‌্যান-ডি, প‌্যারাসিটামল ৫০০, উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টান, ডায়াবেটিসের ওষুধ গ্লিমেপিরাইডসহ ৫৩টি ওষুধ ‘নট অফ স্ট‌্যান্ডার্ড কোয়ালিটি’ তকমা পেয়েছে। দীর্ঘ তালিকায় রাষ্ট্রয়াত্তর সংস্থার ওষুধের নাম থাকায় তাদের গ্রহণযোগ্যতা বড় প্রশ্নের মুখে। সাধারণ মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা চলছে? ফেল করা ওষুধ কোম্পানিগুলি অবশ্য দাবি করেছে কোন নিম্নমানের কাঁচামাল নাকি ব্যবহার করা হয়নি, বরং যে ব্র্যান্ডের ওষুধ পরীক্ষা ব্যর্থ হয়েছে সেগুলো তাদের তৈরিই নয়।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...