Friday, June 19, 2026

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাওড়ার জুটমিল, পুজোর আগে মাথায় হাত শ্রমিকদের! 

Date:

Share post:

আসছে দুর্গাপুজো (Durga Puja), আনন্দের এই উৎসবে কর্মহারা কয়েক হাজার শ্রমিক। লক্ষ্মীবারের সকালেই এলো দুঃসংবাদ। এদিন ৬টা নাগাদ হাওড়ার দাসনগরের ভারত জুটমিলের কর্মীরা ডিউটিতে যোগ দিতে গিয়ে দেখেন মিলের গেট বন্ধ (Howrah Jute Mill Closed Overnight)। ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের (Suspension of Work Notice) নোটিশ। হঠাৎ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। মালিকপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে মিলের সামনে বিক্ষোভ শুরু।

রাতারাতি কর্মহীন ভারত জুট মিলের কর্মীরা। পুজোর বোনাস পাননি, বেতন-গ্রাচুয়িটির হিসাব-নিকেশ তো দূরস্থ! আপাতত কী করে দিন গুজরান হবে তাই নিয়ে চিন্তায় হাজার হাজার পরিবার। তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। শ্রমিকরা পাল্টা জানিয়েছেন ইউনিয়ন ক্রমাগত তাঁদের উপর চাপ সৃষ্টি করছিল। দুটির বদলে চারটি মেশিন চালাতে জোর করা হয়, শ্রমিকরা তা মানতে না চাইলে তাঁদের হুমকিও দেওয়া হয়। তারপরই এভাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো। যদিও জুটমিলের মালিকরা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...