Monday, April 6, 2026

মার্কিন মুলুকে ১০ দিনে ফের মন্দিরে হামলা, ‘হিন্দুস গো ব্যাক’ পোস্টার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

আমেরিকায় নিউ ইয়র্কের পর এবার ক্যালিফোর্নিয়ায়।দশ দিনের ব্যবধানে ফের হিন্দু মন্দিরে বড়সড় হামলা। ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে স্বামীনাথন মন্দিরে হামলা হয়। আর বুধবার হামলা হয়েছে ক্যালফোর্নিয়ার হিন্দু মন্দিরে। ভাঙুচুর চালানোর পাশাপাশি মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস গো ব্যাক’ পোস্টার সেঁটে দিল দুষ্কৃতীরা। ফলে এই আবহে স্থানীয় হিন্দুদের মধ্যে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কাছে স্বামীনাথন মন্দির অন্যতম তীর্থস্থান। তাই মন্দিরে হামলার ঘটনা জানতে পেরে সে দেশের নানা প্রান্ত থেকে হিন্দুরা সেখানে জড়ো হন। এবিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, একদল দুষ্কৃতী ‘হিন্দুরা দূর হটো’ পোস্টার লাগিয়ে মন্দির অপবিত্র করেছে। আমরা শান্তির জন্য ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থনা করেছি। অন্যদিকে এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি কারা এই হামলার সঙ্গে জড়িত। তবে মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শিখদের উগ্রবাদী সংগঠন এই ঘৃণ্য হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পূর্বে আমেরিকায় শিখ উগ্রবাদীরা ভারতীয় দূতাবাসে একাধিকবার হামলা চালিয়েছে। তাই এক্ষেত্রে শিখদের উগ্রবাদী সংগঠনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...