Saturday, April 4, 2026

আজ মহামেডানের সামনে চেন্নাইয়ান, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। বৃহস্পতিবার প্রথম অ্যাওয়ে ম্যাচে নামচে সাদা-কালো ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য আন্দ্রে চেরনিশভের।

আইএসএল অভিষেকে প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সবার মন জিতে নিয়েছে মহামেডান স্পোর্টিং। ময়দানের অন্যতম প্রধান প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হাতছাড়া করে। এরপর দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ভাল ফুটবল খেলেও শেষ মুহূর্তের গোলে নিশ্চিত জয় মাঠে ফেলে আসে। তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মহামেডানকে।

প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে সতর্ক মহামেডান কোচ। চেরনিশভ বললেন, ‘‘চেন্নাইয়ান ভাল দল। ওরা প্রথম ম্যাচ জিতেছে। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত দুই ম্যাচের পারফরম্যান্স, মানসিকতা ধরে রাখতে হবে। অ্যাওয়ে ম্যাচ হলেও আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘আমার একটাই চিন্তা, এটাই আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। ম্যাচ চলাকালীন পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা, কৌশল বদল করতে হয়। আমাদের একটা কঠিন ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। ছেলেদের চাপ নিতে বারণ করেছি। তিন পয়েন্টের জন্যই খেলব।’’

পরপর দুই ম্যাচে শেষ মুহূর্তে গোল খাওয়া প্রসঙ্গে চেরনিশভ বলেন, ‘‘আমাদের ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মনসংযোগ বজায় রাখতে হবে। ফুটবলারদের শারীরিক সক্ষমতা এখনও সেরা জায়গায় পৌঁছয়নি। ফলে এই সমস্যা হয়তো হচ্ছে। তবে আমরা দ্রুত আরও উন্নতি করব।’’

আরও পড়ুন- শুক্রবার ঘরের মাঠে লাল-হলুদের সামনে গোয়া, চোট-কাঁটা ইস্টবেঙ্গলে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...