Saturday, June 20, 2026

শুক্রবার ঘরের মাঠে লাল-হলুদের সামনে গোয়া, চোট-কাঁটা ইস্টবেঙ্গলে

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতীতে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া। তবে তার আগে চাপে লাল-হলুদ। ডুরান্ড কাপ, এসিএল-টু এবং আইএসএলের দুই ম্যাচ ধরলে টানা চার হারে প্রচণ্ড চাপে ইস্টবেঙ্গল। চাপ বাড়ছে কোচ কুয়াদ্রাতের উপর।

যুবভারতীতে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে চোট ও অসুস্থতায় জেরবার লাল-হলুদ ব্রিগেড। বুধবারও মাঠে এসে দলের সঙ্গে অনুশীলনে নামতে পারেননি গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোস। অসুস্থতার কারণে এদিনও অনুশীলন করেননি স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। সূত্রের খবর ডেঙ্গুতে আক্রান্ত স্প্যানিশ মিডফিল্ডার। অপরদিকে দিমির এমআরআই রিপোর্ট হাতে পেয়েছে ম্যানেজমেন্ট। চোট গুরুতর না হলেও গোয়া ম্যাচে সম্ভবত নেই তিনি। মহম্মদ রাকিপ চোট নিয়েই কেরলের বিরুদ্ধে খেলেছিলেন। তিনিও পুরো ফিট নন। কম-বেশি চোট সমস্যা আরও দু’একজনের রয়েছে।

আনোয়ার আলি আপাতত মুক্ত হয়ে আগের ম্যাচে মাঠে নামলেও এখনও মানিয়ে নিতে পারেননি। অনুশীলন দেখে মনে করা হচ্ছে, শুক্রবার ঘরের মাঠে দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন কুয়াদ্রাত। গোলকিপার দেবজিৎ মজুমদারকে দেখা যেতে পারে প্রথম একাদশে। বুধবার অনুশীলনে তাঁকে আনোয়ার আলি, হেক্টর ইউস্তেদের সঙ্গে একই দলে রেখে খেলান কুয়াদ্রাত। অনুশীলনে আক্রমণ থেকে গোল খাওয়া আটকানোর উপরে জোর দেন কুয়াদ্রাত।

আরও পড়ুন- ডোপ পরীক্ষা না দেওয়ার অভিযোগ, বিনেশকে নোটিশ নাডার


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...