Saturday, April 4, 2026

মুক্তির আগেই লক্ষ্মীলাভ! সাফল্যের পথে একধাপ ‘বহুরূপী’র

Date:

Share post:

বৃষ্টিভেজা শরতের আকাশে পুজো পুজো গন্ধ, যদিও উৎসব (Durga Puja) আসতে দিন দশেক বাকি। পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে, বাজারহাটে কেনাকাটার পর্ব বেশ জমজমাট। এসবের মাঝেই বাঙালির অন্যতম আকর্ষণ পুজোর বাংলা ছবি (Bengali Movie in Puja)। সেই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘বহুরূপী’ (Bahurupi), ‘টেক্কা’ (Tekka) এবং ‘শাস্ত্রী’র(Shastri)। কিন্তু ৮ অক্টোবর সিনেমা মুক্তির আগেই শিবপ্রসাদ-নন্দিতার এবারের পুজো ধামাকার প্রথম সফলতা শিরোনামে। বাংলা সিনেমার মন্দা বাজারে সিনেমা রিলিজ করার আগেই ‘বহুরূপী’ ৫০ লক্ষ টাকা আয় করে ফেলল। উইন্ডোজ (Windows) প্রযোজনা সংস্থার মুকুটে রেকর্ডের নতুন পালক।

‘রক্তবীজ’-এর পর দুর্গাপুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের (Shiboprasad Mukherjee Nandita Roy) সিনেমা ঘিরে আকর্ষণ এবং আগ্রহ দুটোই বেড়েছে। এবছরের পূজোয় ন’য়ের দশকের ব্যাংক ডাকাতির প্রেক্ষাপটে তৈরি ‘বহুরূপী’ সিনেমা নিয়ে আসছেন পরিচালক জুটি। এখনও পর্যন্ত ছবির তিনটি গান মুক্তি পেয়েছে। প্রথম গান ‘শিমুল পলাশ’, দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’ এবং তৃতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। আর এই তিন গানের সৌজন্যেই লক্ষ্মী এলো ঘরে।

জানা যাচ্ছে ‘বহুরূপী’র গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়, কিনেছে জঙ্গলি মিউজিক (Junglee Misic)। সম্ভবতই খুশির মেজাজ সিনেমার কলাকুশলীদের মধ্যে। পরিচালক অবশ্য পুরো কৃতিত্বই দিলেন শিল্পী থেকে সুরকার সকলকেই। শিবপ্রসাদ জানালেন, এটা বাংলা ছবির জন্য বিরাট খবর। এই সিনেমার অন্যতম আকর্ষণ লোকসংগীত। নতুন প্রজন্মের গানের সুরের সঙ্গে লোকসংগীতকে যেভাবে মিশিয়েছে ‘বহুরূপী’ তা ইতিমধ্যেই বেশ প্রশংসিত। সিনে বিশ্লেষকরা বলছেন, বাংলা সিনেমার এবারের পুজো বক্স অফিসে এক লাফে অনেকটাই এগিয়ে গেল উইন্ডোজের নতুন ছবি।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...