Wednesday, June 24, 2026

যাদবপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Date:

Share post:

যাদবপুর (Jadavpur) এলাকায় প্রকাশ্য রাস্তায় মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সেই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে বছর আটান্ন এই মৃতার নাম রীতা মিত্র। প্রাথমিক ভাবে মহিলার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে খবর।

শুক্রবার সকাল সাতটা নাগাদ বাপুজিনগর (Bapujinagar) এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয় । জানা গিয়েছে, এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ১০০ ডায়লে ফোন আসে পুলিশের কাছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় যাদবপুর থানার (Jadavpur PS) পুলিশকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে। এরপর সেই মহিলাকে শনাক্ত করে এলাকার স্থানীয়রা। দ্রুত তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্বামীর মৃত্যুর পর যাদবপুর থানা (Jadavpur PS) এলাকার শ্যামপল্লিতে একাই থাকতেন এই মহিলা। তবে দুর্ঘটনায় পড়ে গিয়ে এই আঘাত, নাকি অন্য কোন কারণ রয়েছে এই মৃত্যুর ঘটনায়, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...