Saturday, June 20, 2026

পূর্বাভাস ছিল, বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশের প্রথম দিনের খেলা

Date:

Share post:

পূর্বাভাস ছিল, আর তেমনটাই হল। বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। আজ থেকে কানপুরে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ১০৭।

বৃষ্টির কারণে খেলা শুরু দেরিতে। টসে জিতে বল করার সিধান্ত নেন ভরিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। শূন্যরানেই ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। শাদমান করেন ২৪ রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩১ রানে। শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ বন্ধ করার। সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন, মোমিনুল এবং মুশফিকুর রহিম। মোমিনুল ৪০ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত মুশফিকুর।

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- ফের পিছল আনোয়ার আলির শুনানি, পরবর্তী শুনানি ১৪ অক্টোবর

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...