Saturday, April 4, 2026

জহরের রাজ্যসভার আসনে কে? নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারের (Jawhar Sircar) ছেড়ে আসা রাজ্যসভার আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন (Election Commission of India)। দুর্গাপুজোর পরই রাজ্যের ছ’টি বিধানসভায় উপ-নির্বাচন (by election) হতে পারে। তার সঙ্গে সঙ্গেই রাজ্যসভার শূন্য আসনটিতেও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। সেজন্য ওই নির্বাচনের দায়িত্ব সামলাবেন এমন আধিকারিকদের তালিকা চেয়ে নির্বাচন কমিশন রাজ্য বিধানসভার (Bidhansabha) সচিবকে চিঠি দিয়েছে। যাবতীয় তথ্য চলতি মাসের মধ্যেই পাঠানোর নির্দেশ দিয়েছে  কমিশন।

তৃণমূল সাংসদ জহর সরকার গত ১৯শে সেপ্টেম্বর রাজ্যসভা (Rajyasabha) থেকে পদত্যাগ করেছেন। তাঁর মেয়াদকাল ছিল ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত। সেই আসনটি খালি রয়েছে। অন্যদিকে বুধবার বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম (Haji Nurul Islam) প্রয়াত হয়েছেন। লোকসভার বসিরহাট (Basirhat) আসনেও নির্বাচন আসন্ন। অথচ লোকসভার এখনও রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচন এখনও বাকি। সেই নির্বাচনগুলি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন।

তবে রাজ্যের শাসকদল এই নির্বাচন নিয়ে বিশেষ কোনো আমল দিতে চাইছে না ।  কারণ তাঁদের বিশ্বাস রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপরেই ভরসা রাখেন তাই সব আসনেই তাঁরাই জয়লাভ করবেন। এখন শুধু সময়ের অপেক্ষা নির্বাচন কমিশন কবে নির্ঘণ্ট প্রকাশ করে, তবে এই নির্বাচন যে মহারাষ্ট্রের (Maharashtra) নির্বাচনের সঙ্গে একসঙ্গে হবে তা একপ্রকার জানিয়ে দিয়েছে কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...