Tuesday, June 23, 2026

নিজের কথাই অস্বীকার! মনিপুরে কুকি অনুপ্রবেশ হয়নি দাবি নিরাপত্তা উপদেষ্টার

Date:

Share post:

প্রতিবেশী মায়ানমার (Mayanmar) থেকে নাকি ৯০০ কুকি (Kuki) সম্প্রদায়ের জঙ্গির অনুপ্রবেশ হয়েছে মনিপুরে (Manipur)। ফলাও করে এই সতর্কতা জারি করার পরই পাল্টি খেলেন মনিপুরের নিরাপত্তা উপদেষ্টা (security advisor) কুলদীপ সিং। জানালেন এরকম অনুপ্রবেশের খবরের কোনও ভিত্তি নেই।

এক সপ্তাহও হয়নি, মনিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং (Kuldeep Singh) সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন মায়ানমার থেকে ৯০০ জঙ্গি অনুপ্রবেশের (infiltration) কথা। সতর্ক করেছিলেন সর্বোচ্চ স্তরে।জঙ্গিদের সম্পর্কে ফলাও বর্ণনাও দেওয়া হয়।

বুধবারই পাল্টি খেলেন কেন্দ্রের পাঠানো উপদেষ্টা। মনিপুর (Manipur) পুলিশের ডিজির (DGP) সঙ্গে যৌথ বিবৃতিতে সেই কুলদীপ সিংই জানালেন এই ৯০০ জঙ্গি অনুপ্রবেশের (infiltration) খবর নেই। কোনও ভিত্তি নেই সেই গোয়েন্দা রিপোর্টের। তা সত্ত্বেও সীমান্তে নজরদারি কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা উপদেষ্টার পাল্টি খাওয়ার পরই রাজনীতিকদের দাবি, মনিপুরের কুকি সম্প্রদায়ের মানুষকে বদনাম করার জন্য গোয়েন্দা রিপোর্টের দোহাই দিয়েছিলেন কেন্দ্রের উপদেষ্টা। এই বিবৃতির পর মনিপুরে ফের অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল বলেও দাবি বিরোধীদের।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...