Saturday, June 20, 2026

ট্রাম বন্ধের প্রতিবাদে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শহরের পথে নাগরিক সমাজ

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে আন্দোলন চলছে যত্রতত্র। এর মাঝেই সরকারের ট্রাম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নতুন ভাবে পথে নামলেন নাগরিক সমাজ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বৃহস্পতিবার শতশত মানুষ প্রতিবাদে সামিল হন। দাবি তোলেন শতাব্দী প্রচীন কলকাতার ঐতিহ্যের স্মারক ট্রাম বন্ধ করা যাবে না। প্রয়োজনে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেনন তারা।

প্রাচীন এই বাহনটি আর চালাবে না রাজ্য সরকার। দুদিন আগেই সরকার সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে । আর সেই সিদ্ধান্তেই নিয়েই বাসিন্দাদের ক্ষোভ-প্রতিবাদ। কলকাতার অন্যতম স্মারক ট্রাম বাঁচাতে বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই শ্যামবাজার ট্রাম ডিপোতে জড়ো হন সব বয়সের মানুষ।যদিও গত দুই দশক ধরে ট্রাম রাস্তার সংস্কার হয়নি। ট্রাম গাড়িগুলোর আধুনিকীকরণ না করে ধীরে ধীরে তুলে নেওয়া হয় রুটগুলো। ৩৩টি রুট থেকে কমে হয় মাত্র দুটি। প্রায় দেড়শ ট্রাম বসিয়ে প্রায় নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ।









Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...