Saturday, April 4, 2026

Breakfast Sports :ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। এদিন প্রথম ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ২-৩ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। আর ম্যাচ হারতেই যুবভারতীতে উঠল ‘গো ব্যাক’… স্লোগান। এদিন এফসি গোয়ার হয়ে হ্যাটট্রিক প্রাক্তন লাল-হলুদ ফুটবলার বোরহা হেরেরার।

২)আজ আইএসএল-এর ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে ডুরান্ডের জবাব দিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলের প্রথম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মোহনবাগান। শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামছে জোসে মোলিনার দল। বিএফসির বিরুদ্ধে খেলতে আজই বেঙ্গালুরু উড়ে গেল সবুজ-মেরুন।

৩) পূর্বাভাস ছিল, আর তেমনটাই হল। বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। আজ থেকে কানপুরে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ১০৭।

 

৪) ফের পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি। দিল্লি এফসি-র পক্ষ থেকে আনোয়ার আলি মামলার শুনানি ১ মাস পিছিয়ে দেওয়ার আবেদন। সেই আবেদনের জেরে পিছিয়ে গেল শুনানি। ৩০ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও, তা এখনই হচ্ছে না। মেলের উত্তরে প্লেয়ার স্টেটাস কমিটি জানিয়ে দিয়েছে, ৩০ সেপ্টেম্বর নয়, ১৪ অক্টোবর বিকেল ৫টায় হবে শুনানি।

৫) কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হলেন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মেন্টর করল কেকেআর। এদিন এমনটাই জানান হল কোলকাতার পক্ষ থেকে। নতুন দায়িত্ব উচ্ছ্বাসিত ডিজে ব্রাভো। গতবছর গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কেকেআর। তার হাত ধরেই দীর্ঘদিন পর আইপিএল ট্রফি ঘরে তোলে কলকাতা। কিন্তু এখন গম্ভীর ভারতীয় দলের কোচ। তাঁর জায়গায় ব্রাভোকে নিয়ে এল কেকেআর।

আরও পড়ুন- আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...