Monday, April 6, 2026

ধসে বিধ্বস্ত দার্জিলিং- কালিম্পং, কমছে না উত্তরের দুর্যোগ 

Date:

Share post:

দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও উত্তরের দুর্যোগ কিছুতেই কমছে না। একের পর এক ধসের জেরে বিধ্বস্ত দার্জিলিং- কালিম্পং(Darjeeling Kalimpong)। টানা চার দিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার ভোররাতেও ফের ধস (Landslide) নেমেছে বলে খবর।

টানা ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তায় (Teesta River)। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। আজও বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। সিকিমে ফের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় লাল সর্তকতা জারি রাজ্য প্রশাসনের। পাশাপাশি শিলিগুড়িতেও বাড়ছে উদ্বেগ। মহানন্দা নদী ছাড়াও ভারত-নেপাল সীমান্ত মেচি নদীতেও হু হু করে জল বাড়ছে।বাগডোগরায় জলের তলায় ডুবে গিয়েছে এশিয়ান হাইওয়ে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...