Friday, June 26, 2026

পুলিশের কারসাজিতে মৃত্যুদণ্ড, ৪৬ বছর জেল খেটে নির্দোষ ৮৮-র বৃদ্ধ

Date:

Share post:

বর্তমানে তার বয়স ৮৮ বছর। মৃত্যুদণ্ড পেয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় কারাগারে থাকা ব্যক্তি ৪৬ বছর পর জেল থেকে বেরোলেন নির্দোষ ঘোষণা শুনে। কোনও দোষ না করেই নিজের জীবনের প্রায় সাড়ে চার দশক দীর্ঘসময় কাটলো কারাগারে। জাপানের বাসিন্দা, প্রাক্তন বক্সার ইওয়াও হাকামাদা ১৯৬৮ সালে তাঁর বস, বসের স্ত্রী এবং তাদের দুই সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হন। সে সময় এই ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল।

হাকামাদা ধারাবাহিকভাবে নিজেকে নির্দোষ দাবি করে এসেছিলেন। তার দাবি ছিল, তদন্তকারীরা তাকে দোষ স্বীকার করতে বাধ্য করেছে। জাপানের ইতিহাসে হাকামাদার মামলাটি বিতর্কিত একটি আইনি লড়াই হিসাবে চিহ্নিত। ১৯৮০ সালে জাপানের সুপ্রিম কোর্টে হাকামাদাকে দোষী ঘোষণা করা এক বিচারক ২০০৮ সালে বলেছিলেন যে হাকামাদা নির্দোষ এবং তাঁর পুনর্বিচারের দাবি করেছিলেন। এরপর ২০১৪ সালে কোর্ট হাকামাদাকে মুক্তি দেয় এবং একটি পুনর্বিচার মঞ্জুর করে। অবশেষে, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ শিজুকা জেলা আদালত হাকামাদাকে বেকসুর খালাস দেয়। এই আইনি লড়াইে তাঁর জীবন থেকে কেড়ে নিল ৪৬টি বছর।

বিচার ঘোষণার সময় বিচারক হাকামাদার ওপর হওয়া গভীর অবিচারের কথা সকলের সামনে তুলে ধরেন। কোর্ট জানায়, তদন্তকারীরা জামাকাপড়ে রক্ত লাগিয়ে জালিয়াতি করেছে। নতুন ডিএনএ পরীক্ষার করে জানা গিয়েছে প্রমাণ হিসাবে ব্যবহৃত পোশাকের রক্ত হাকামাদার রক্তের DNA-র সাথে মেলে নি। অমানবিক মানসিক ও শারীরিক যন্ত্রণা দিয়ে হাকামাদার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল সে সময়। এই ঘটনা সামনে আসতেই জাপানের বিচারব্যবস্থা বিশ্ব জুড়ে সমালোচিত হয়েছে।

আরও পড়ুন- এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...