Saturday, April 4, 2026

সুখবর! পুজোর আগেই কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার পুজোর আগে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ওই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মী, হিসাব রক্ষক, ডেটা ম্যানেজারদের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে। অভিজ্ঞতা নিরিখে নতুন বেতন হার স্থির করা হয়েছে।

জানা গেছে, রুপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক হিসাব রক্ষকেরা এতদিন ১৫ হাজার টাকা করে বেতন পেতেন। এবার তা বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন যথাক্রমে ১১ হাজার ও ১২ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। হিসাব রক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের হারও বাড়ানো হচ্ছে। নিয়োগের পর প্রথম পাঁচ বছর হিসাবরক্ষকদের বাৎসরিক ৮০০ টাকা হারে বেতন বাড়বে। ৫ বছর পর বেতন হবে ২৬ হাজার, ১০ বছর পর বেতন হবে ৩২ হাজার এবং ১৫ বছর পর বেতন হবে ৪০ হাজার টাকা। তার পর থেকে বছরে ১২০০ টাকা করে বেতন বৃদ্ধি হবে। ডেটা ম্যানেজারদের ক্ষেত্রে ৫ বছর পর বেতন বৃদ্ধি হবে ২০ হাজার টাকা। ১০ বছর পর ২৫ হাজার টাকা এবং ১৫ বছর পর ৩১ হাজার টাকা। সে সময় তাদের প্রতি বছর এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির হার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- সাগর দত্তে স্বাস্থ্যসচিব, নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...