Monday, April 6, 2026

উৎসবের মরশুমে বাণিজ্য নগরীতে জ.ঙ্গি হা.মলার আশ.ঙ্কা!

Date:

Share post:

পুজোর মরশুমে মুম্বইতে জঙ্গি হামলার আশঙ্কা (terror threat in Mumbai during festive season)! ধর্মীয় স্থানগুলিতে বাড়তি নিরাপত্তা মোতায়েন শুরু। সূত্রের খবর বাণিজ্যনগরীর জনবহুল স্থানগুলিতে নাশকতামূলক হামলার আশঙ্কায় মক ড্রিল শুরু করেছে পুলিশ (Mumbai Police)। ডগ স্কোয়াড নিয়েও চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

চলতি মাসেই গণেশ চতুর্থীর পর থেকেই উৎসবের মেজাজে মুম্বই। দুদিন পর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। তারপর একে একে দশেরা, দিওয়ালির (Diwali) মতো ধর্মীয় অনুষ্ঠান রয়েছে যেখানে বহু মানুষের সমাগম হবে । তাই আগেভাগেই হামলার আশঙ্কাকে ঘিরে বাড়ল তৎপরতা। নয়ের দশক থেকে বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে বাণিজ্য নগরী। মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, বিশেষ বিশেষ অঞ্চলগুলিতে কড়া নজর রাখা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে যাতে সন্দেহভাজন কিছু নজরে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...