Wednesday, June 24, 2026

ভয়াভয় গাড়ি দু.র্ঘটনায় গুরুতর আ.হত ভারতীয় তরুণ ক্রিকেটার মুশির খান

Date:

Share post:

ফের ফিরে এলো ঋষভ পন্থের স্মৃতি। ভয়াভয় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই। আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি। মুশিরের সঙ্গে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও। আরও দু’জন সেই গাড়িতে ছিলেন।

জানা  গিয়েছে, মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে লখনউ যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িতে ছিলেন বাবা নৌসাদ খান, যিনি অন্যদিকে তাঁর কোচও। শুক্রবার আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে মুশিরদের গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। মুশিরের বাবা নৌশাদ এবং বাকিদের খুব বড় আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। কিন্তু মুশিরের মাথায় চোট লাগে। দুর্ঘটনার পর মুশিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঁধে গুরুতর চোট পেয়েছেন তিনি। এবং সূত্রের খবর, তাঁকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।

এই নিয়ে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেন, “শুক্রবার রাতে মুশিরের একটি দুর্ঘটনা ঘটে। ইরানি কাপে খেলতে পারবে না ও। রবিবার মুম্বইয়ে নিয়ে আসা হবে মুশিরকে। মুম্বই ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা তাঁকে দেখবেন। বোর্ড আবার তাঁর স্ক্যান এবং বাকি শারীরিক পরীক্ষা করবে।” ১ অক্টোবর থেকে শুরু ইরানি কাপ। মুম্বই দলে ছিলেন মুশির।

আরও পড়ুন- গ্যালারিতে ‘ গো ব্যাক’ স্লোগান, ঘরের মাঠে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...