Monday, April 6, 2026

সুপ্রিম শুনানির আগের রাতে শহরে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের, রাজপথে সাধারণ মানুষও

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ সোমবার আরজি কর মামলার ‘সুপ্রিম’ শুনানি। শুনানির আগের রাতে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ফের মিছিল শহরের বুকে। মোমবাতি-মশাল নিয়ে শহরের সাত জায়গায় চলল মিছিল থেকে মানববন্ধন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিছিলে হাঁটলেন সাধারণ মানুষও।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে প্রতিবাদে প্রায় দেড় মাস কর্মবিরতি, স্বাস্থ্যভবনের সামনে ধরনা। অবশেষে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে আন্দোলন য়ে চালিয়ে যাবেন, সেকথা আগেই জানিয়েছিলেন তাঁরা। এরপর SSKM হাসপাতাল গন কনভেশন থেকে ফের নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।  সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে পথে নামলেন জুনিয়র চিকিত্‍সকরা। মশাল মিছিল হল জেলায় জেলায়ও। উল্লেখ্য আন্দোলনকারীরা সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। আগামীকাল সুপ্রিম শুনানির পরেই সেই সিদ্ধান্তের কথা জানাবেন তাঁরা।

রবিবার আরজি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এর সঙ্গে এনআরএস, এসএসকেএম ও মেডিক্যাল কলেজ থেকে এসপ্ল্যানেড, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট, সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ এবং কেপিসি মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘সোমবার সুপ্রিম কোর্টের শুনানি। তার আগে রবিবার আমাদের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে সাধারণ মানুষও রাস্তায় রয়েছেন। নিরাপত্তার দাবিতে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে।’

আরও পড়ুন- দ্বিচারিতা: উৎসবে ফিরছি না বলে উৎসবের শপিং-এ শতরূপ!

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...