Monday, April 6, 2026

দিনের পরে এবার পিছলো সময়! সুপ্রিম কোর্টে সোমবার দুপুরে আর জি কর মামলার শুনানি

Date:

Share post:

এর আগে পিছিয়ে ছিল শুনানির দিন। আর জি কর মামলার শুনানির কথা ছিল ২৭ সেপ্টেমর। সেটা পিছিয়ে হয়েছে ৩০ তারিখ। এবার সকাল থেকে পিছিয়ে শুনানির সময় হল দুপুর ২টোয়। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে ৪২ নম্বরে মামলাটি উঠবে। আগের মতোই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলায় প্রায় ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি।আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০ অগাস্ট প্রথম শুনানি হয়। তার পর থেকে চার বার মামলাটি শুনানির জন্য ওঠে। তালিকার প্রথমেই স্থান পায় এবং সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। কিন্তু সোমবার সেই সময়ের পরিবর্তন হল। দুপুরে ২টোয় আর জি কর মামলাটি শুনবে আদালত।গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি না থাকায় সেটি পিছিয়ে যায়। পরিবর্তে ১৭ তারিখ শুনানি হয়। পরবর্তী শুনানির দিন ছিল ২৭ সেপ্টেম্বর। কিন্তু রাজ্যের আইনজীবীর সমস্যায় সেই শুনানি পিছিয়ে যায়। সোমবার শুনানির দিন স্থির হয়েছে। সোমবার মামলা কোন দিকে গড়ায় সেটাই দেখার।









Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...