Monday, April 6, 2026

ইজরায়েলি হামলায় খতম হিজবুল্লা প্রধান নাসরুল্লা, দায়িত্ব নিল তুতো ভাই হাশেম

Date:

Share post:

ইজরায়েলের বিমান হামলায় হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছে, তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে রবিবার নাসরাল্লার উত্তরসূরির নাম ঘোষণা করল জঙ্গি সংগঠনটি। হিজবুল্লার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সফিউদ্দিন হল নতুন প্রধান। রবিবারই নাসরাল্লার উত্তরসূরি হিসাবে হাশেম এর নাম ঘোষণা করে জঙ্গি সংগঠনটি।

শনিবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে,”হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন। যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মনে তিনি অমর হয়ে থাকবেন।” এবার সেই নাসরাল্লার জায়গায় এলেন হাশেম সফিউদ্দিন।

হাসান নাসরুল্লাহ প্রধান থাকাকালীন সময় সাফিউদ্দিন হেজবোল্লার নির্বাহী কাউন্সিলের প্রধান ছিল। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয় দেখভাল করাই ছিল তাঁর কাজ। পাশাপাশি নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত সে। অন্যদিকে জিনাব সোলেইমানির শ্বশুর হিসেবে ইরানের সরকারের সঙ্গেও তার সম্পর্ক গভীর। তবে  ২০১৭ সালে হাশেমকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকা। পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছে এই হাশেম।









Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...