Friday, June 26, 2026

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃ.ত্যুর অভি.যোগ দুর্গাপুরে, হাসপাতালেই ধর্না রোগীর পরিবারের

Date:

Share post:

একদিকে যখন পরিষেবা না দিয়ে আন্দোলনের নামে কর্মবিরতির কর্মসূচি ঘোষণায় ব্যস্ত জুনিয়র ডাক্তাররা (Junior Doctors), তখন চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে (Medical Negligence Allegations in private hospital, Durgapur)। পরিবারের অভিযোগ, সন্তান প্রসব করানোর সময় নাড়ি কাটার বদলে ইউরিনাল নালী কেটেছেন চিকিৎসক। তার জেরে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মহিলার পরিবার।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্স।

মৃতার পরিবারের তরফে বলা হয়েছে গত শুক্রবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তরুণী। শনিবার সন্তানের জন্ম দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে তরফ থেকে মাল্টিঅর্গান ফেলিওরের যুক্তি দিয়ে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করার কথা বলা হয়। অস্ত্রোপচারের সময় ইউরিনাল নালী কেটেছেন চিকিৎসক। তার জেরে প্রস্রাব বন্ধ হয়ে যায় তরুণীর। বারবার বলা সত্ত্বেও চিকিৎসক নার্সরা কর্ণপাত করেননি। তরুণীর পরিবারের তরফে বলা হয়েছে শুধুমাত্র ডাক্তারদের গাফিলতির কারণেই তাঁদের মেয়ের প্রাণ চলে গেল। যতক্ষণ না অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হচ্ছে ততক্ষণ তাঁরা ধর্না প্রতিবাদ চালিয়ে যাবেন। পাশাপাশি ডাক্তারের সাসপেনশনও দাবি করেছেন তাঁরা।


 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...