Friday, June 26, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, ভূমিধসের আ.তঙ্কে স.তর্কতা জারি ভারতেও

Date:

Share post:

লাগাতার বর্ষণে বন্যা বিধ্বস্ত নেপাল (Nepal)। ভূমিধসের (Landslide) জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক এলাকা। ইতিমধ্যেই নেপালে ১১২ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার হড়পা বানের সতর্কতা জারি হওয়ার পর থেকে প্রতিবেশী রাষ্ট্রের সতর্ক প্রশাসন। গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হওয়া প্রবল বর্ষণে একাধিক শহর ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতিতে বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়েছে!

নেপালের সশস্ত্র বাহিনী সূত্রে খবর মিলেছে যে রবিবার পর্যন্ত বন্যা এবং ভূমিধসের জেরে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। নিঁখোজ আরও ৬৮, পাশাপাশি শতাধিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। একদিকে প্লাবিত এলাকা অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট, আতঙ্কের প্রহর গুনছেন নেপালবাসী। সূত্রের খবর প্রতিবেশী দেশের বিভিন্ন নদীতে জলস্তর বাড়ার আশঙ্কায় ভারতের বিহারেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রান্তে গণ্ডক, কোশী, মহানন্দার মতো নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখবে প্রশাসন।


 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...