Saturday, April 4, 2026

এখন তিনি সুস্থ, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মুশির খান

Date:

Share post:

গতকাল ভয়াভয় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই। আজমগড় থেকে লখনউ যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি। মুশিরের সঙ্গে ছিলেন তাঁর বাবা নৌশাদ খানও। তবে এখন তিনি সুস্থ। ফিরে এসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি।

এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় মুশির বলেন, “প্রথমেই আমি নতুন জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি এখন সুস্থ আছি। আমার বাবাও সঙ্গে ছিলেন। বাবাও সুস্থ আছেন। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাই।” ভিডিওয় পাশে ছিলেন মুশিরের বাবা নৌশাদ খান। তিনি বলেন, “আমিও ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে সকল বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের কাছে চিরকৃতজ্ঞ। সেই সঙ্গে মুম্বই ক্রিকেট সংস্থা ও বিসিসিআইকে ধন্যবাদ জানাই। তারা আমাদের দেখভাল করেছেন। ভবিষ্যতে কী হবে, সেটা তারাই জানাবেন। আমরা ধৈর্য্য ধরছি। যা পেয়েছি তার জন্যই আমরা কৃতজ্ঞ। এটাই জীবন।”

আরও পড়ুন- বিএফসির কাছে হেরে কী বললেন বাগান কোচ মোলিনা?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...