Saturday, June 20, 2026

গার্ডেনরিচে রিকশায় স্কুলছাত্রীকে যৌ.ন নি.গ্রহ! CCTV-র ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

গার্ডেনরিচে ১০ বছরের স্কুল পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল রিকশা চালকের বিরুদ্ধে। রাস্তার CCTV ফুটেজ খতিয়ে দেখে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রিকশা চালক গৌতম বসু (Goutam Basu) মেটিয়াবুরুজের বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা হয়েছে শিশু সুরক্ষা পকসো আইনেও।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ রিকশায় চেপে বটতলা থেকে নট বেহারি মোড়ের স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। তখনই ৫৮ বছরের রিকশা চালক গৌতম বসু তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বালিকাকে আপত্তিজনকভাবে স্পর্শ করেছে ওই রিকশা চালক (Rickshaw Puller)। গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয় গার্ডেনরিচ থানার পুলিশ (Police)। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমেই বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড় পর্যন্ত এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজের ভিত্তিতে রাতেই গ্রেফতার হয় অভিযুক্ত। তার রিকশাটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...