Saturday, June 20, 2026

এয়ার ইন্ডিয়ার খাবারে আরশোলা! ভাইরাল পোস্ট ঘিরে সমাজমাধ্যমে হইচই

Date:

Share post:

প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রী পরিষেবা। দাম দিয়ে টিকিট কেটে প্লেন সফরকালে খাবারের পাতে যদি আরশোলা মেলে তাহলে ঠিক কতটা বিরক্ত হতে পারেন যাত্রীরা। দিল্লি থেকে নিউইয়র্কগামী (Delhi to New York flught) বিমানে এই ঘটনাই ঘটেছে। এক যাত্রী অভিযোগ করেছেন যে তার খাবারে আরশোলা পাওয়া গেছে যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দু বছরের শিশু। খবর জানাজানি হতেই রীতিমত হইচই পড়ে যায়। ব্লেডের পর খাবারে আরশোলা, ফের একবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সূত্রের খবর গোটা বিষয়টি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


সুয়েশসবন্ত নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেল কিছু ছবি ও ভিডিও পোস্ট করে গোটা ঘটনার সম্পর্কে জানানো হয়। দিল্লি থেকে নিউ ইয়র্ক যাওয়ার একটি বিমানে ওমলেট পরিবেশন করার সময় দেখা যায় খাবারে রয়েছে আরশোলা এবং সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে এক শিশু। ১৭ সেপ্টেম্বরের এই ঘটনা দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। চাপের মুখে সাফাই দিয়ে বিমান সংস্থা জানায়, খাবার পরিবেশনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া নামী ক্যাটারিং সংস্থার সঙ্গে যুক্ত, যারা বিশ্বব্যাপী অন্যান্য এয়ারলাইন্সেও সার্ভিস দেয়। সাধারণত খাবারের গুণগতমান পরীক্ষা করার পরই তা পরিবেশন করা হয়। এক্ষেত্রে কোথায় গাফিলতিতে খতিয়ে দেখা হবে। তবে এই প্রথম নয়, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ এর আগেও উঠেছে। কিছুদিন আগেই এই বিমান সংস্থার দ্বারা পরিবেশিত খাবারে মেলে ব্লেড। বারবার কেন এই ধরণের ঘটনা ঘটছে তা নিয়ে কোন উত্তর দিতে পারেনি বিমান সংস্থা।

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছুটি, রবিতেই বাড়ি ফিরছেন মনোজ মিত্র! 

আরও পড়ুন- গার্ডেনরিচে রিকশায় স্কুলছাত্রীকে যৌ.ন নি.গ্রহ! CCTV-র ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...