Sunday, June 28, 2026

চা বাগানে রাজনৈতিক ইন্ধনের চেষ্টা: লেবার কমিশনারকে সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কর্মনাশা বনধের সংস্কৃতি শেষ করে সমস্যার সমাধানে আলোচনাই যে শ্রেষ্ঠ পথ, তৃণমূল সরকারের আমলে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা প্রমাণ করেছেন। সোমবার পাহাড়ের চা শ্রমিকরা (tea labours) কর্মবিরতির ডাক দিলেও রাজ্য প্রশাসন যে তা সমর্থন করে না তা স্পষ্টভাবে বলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে লেবার কমিশনারের (Labour Commissioner) সঙ্গে বৈঠকেই সমাধান সূত্র মিলবে বলে আশ্বাস দিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের শ্রম দফতরকে নবান্ন থেকে চা শ্রমিকদের সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

আগেও চা শ্রমিকদের সমস্যায় বারবার রাজ্য সরকার তথা রাজ্য শ্রম দফতরের চেষ্টায় সমাধান মিলেছে। যে পুজোর বোনাস নিয়ে পাহাড়ের চা শ্রমিকরা মালিক পক্ষের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন, সেই বোনাস নিয়ে তরাই-ডুয়ার্সে কোনও সমস্যাই এবছর হয়নি। এপ্রসঙ্গে ইতিবাচক মত পোষণ করে মুখ্যমন্ত্রী সোমবার আশ্বাস দেন, “আমি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না। লেবার কমিশনার ওদের সঙ্গে বসে ঠিক করবে। কেউ কেউ রাজনৈতিকভাবে এটাকে ব্যহত করার চেষ্টা করছে। লেবার কমিশনার চেষ্টা করছে। তরাই-ডুয়ার্স (Terrai-Dooars) হয়ে গিয়েছে। পাহাড়টা আমি আশা করছি হয়ে যাবে।”

পাহাড়ে ত্রিপাক্ষিক বৈঠক (tripartite meeting)  চারবার হওয়ার পরেও বোনাস সমস্যার সুরাহা হয়নি। এরপরই সোমবার কর্মবিরতি ডাকেন চা শ্রমিকরা। তবে সমস্যা যে দ্রুত সমাধান হবে তা নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের সরকার বনধ সমর্থন করে না বলে তিনি জানান, “আমি কোনও বনধ সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি, সেটা ওদের ত্রিপাক্ষিক বৈঠক চলছে। লেবার কমিশনার (Labour Commissioner) এসেছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন।”

সোমবার পাহাড়ের চা বাগানগুলিতে কাজ বন্ধ থাকার পরই নবান্ন থেকে বার্তা যায় উত্তরে। শ্রম দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। সেই বার্তার পরেই লেবার কমিশনার চা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে ফের সমাধান সূত্রের খোঁজে বৈঠকের প্রক্রিয়া শুরু করেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...