Monday, June 22, 2026

পুজোর পরেই সবুজসাথী প্রকল্পে ১২লক্ষের বেশি সাইকল বিলির সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্য সরকার পুজোর পরেই সবুজসাথী প্রকল্পের দশম দফায় ১২লক্ষের বেশি সাইকল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাইকেল কারা কারা পাবে তা নিয়ে ইতিমধ্যেই স্কুলে স্কুলে গিয়ে যাচাই পর্বও চলছে। সাইকেল বিলির ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। এবার যাচাই পর্বে তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ পড়েছে। জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল থেকে নবম শ্রেণিতে নথিভুক্ত ছাত্রছাত্রীদের নাম যাচাই করে তালিকা তৈরির কাজও শুরু হয়েছিল। কিন্তু সেই তালিকা স্কুলে স্কুলে গিয়ে যাচাইয়ের সময়ে বেশ কিছু গরমিল ধরা পড়ে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকলেও স্কুলে সেই পড়ুয়ার কোনও অস্তিত্ব নেই। সেই সূত্রেই এবারে নাম যাচাই প্রক্রিয়ায় লক্ষাধিক নাম তালিকা থেকে বাদ পড়েছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের ক্ষেত্রে নাম বাদ পড়েছে ১০ হাজার জনের বেশি । দক্ষিণ ২৪ পরগনায় সে সংখ্যা প্রায় ১৩ হাজার। পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ৭ হাজার পড়ুয়ার নাম বাদ গেছে। পোর্টালে শুরুতে ১১ লক্ষ ৯০ হাজার ৭৪৫জন পড়ুয়ার নাম ছিল। যাচাইয়ের পর সেই সংখ্যা হয়েছে ১০ লক্ষ ৮৩ হাজার। এভাবে বহু নাম বাদ যাওয়ার পাশাপাশি অনেক স্কুলে নবম শ্রেণিতে নতুন করে প্রায় দেড় লক্ষ পড়ুয়াদের নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১২ লক্ষ ৭ হাজার ৭৮৩ জন সাইকেল প্রাপকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। পুজোর পরেই সবুজসাথী প্রকল্পের আওতায় তাদের নতুন সাইকেল দেওয়া হবে।

আরও পড়ুন- দলিত দিনমজুরের ছেলের আইআইটি ধানবাদে পড়ার স্বপ্ন জিইয়ে রাখল সুপ্রিম কোর্ট

 

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...