Sunday, June 28, 2026

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২০০, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে

Date:

Share post:

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৯৪। নিখোঁজ ৩০। শুক্রবার থেকে বন্যায় নেপালের পূর্ব ও মধ্য অংশ প্লাবিত হয়েছে। এর মধ্যেই হড়পা বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এহেন পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, কাঠমাণ্ডু উপত্যকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। কমপক্ষে ৪০০টি বাড়ি এবং ১৬টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, গৃহহীন কয়েকশো পরিবার। এখনও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৩ হাজার ৬২৬ জনকে উদ্ধার করেছে। এখনও চলছে উদ্ধারকাজ। গত ৪৫ বছরে এধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়নি দেশ, বলে জানাচ্ছেন স্থানীয়রা।

আবহাওয়ার উন্নতি এখনই সম্ভব নয় বলে জানিয়েছে নেপালের মৌসম ভবন। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধসের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর বাগমতির নদীর জল ছাপিয়ে স্থলভাগে চলে এসেছে।









Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...