Thursday, March 19, 2026

তৃণমূল মহিলা কংগ্রেসের ‘মানববন্ধন’ কর্মসূচিতে মানুষের ঢল

Date:

Share post:

রাজ্যজুড়ে ২০০ কিমি মানববন্ধনের ডাক দিয়েছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষে রাজ্যের আইন ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অনুযায়ী সোমবার দুপুরে কয়েক হাজার সাধারণ মানুষ এই মানববন্ধনে যোগ দেন। মহিলা বিধায়ক ও একাধিক মন্ত্রী যোগ দেন এই কর্মসূচিতে।ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী সহ প্রমুখ।

আরজি কর কাণ্ডে নির্যাতিতার দ্রুত বিচার ও মহিলা ক্ষমতায়নে রাজ্য যে কাজ করেছে তাতে ধন্যবাদ জানিয়েই এই আয়োজন করা হয়েছে, এমনই জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন,  বিরোধীরা কোথায় কী করছেন জানিনা। আমরা আমাদের দাবি জানিয়ে করছি। সোমবার আরজি কর কাণ্ডের মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। বিকেল চারটের পর সুপ্রিম কোর্টে শুরু হয় আরজি কর মামলার শুনানি৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই শুনানি হয়।

এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি সোমবার শোনা হয়।

সাংগঠনিকভাবে তৃণমূলের মোট ৩৫টি জেলাকে এই কর্মসূচি পালন করতে নির্দেশ পাঠানো হয়েছিল। প্রতি জেলায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয়ভাবে এই মানববন্ধনের শ্লোগান হল ‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। কলকাতায় কর্মসূচি হয় বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত।









Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...