Thursday, April 9, 2026

বিপদ বাড়ল সন্দীপের! এবার বেলেঘাটার বাড়িতে পুরসভার অধিকারিক-সহ পুলিশ

Date:

Share post:

জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে পুরসভার অভিযান। বেলেঘাটার বদন রায় লেনের চারতলা বাড়িটি পুরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গিয়েছিল কলকাতা পুরসভার (KMC) নোটিশ (Notice)। পুরসভা সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার বাড়িটি খতিয়ে দেখতে গেলেন পুরসভার আধিকারিকরা।

বেলেঘাটা থানার পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরসভার তরফে সন্দীপের বাড়িতে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়িটি পরিদর্শন করা হবে। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১২টা নাগাদ সন্দীপের বাড়ি পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা।

সূত্রের খবর, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পাশের ফ্ল্যাটের বাসিন্দা স্বাস্থ্য বিভাগের কর্মী সুপ্রিয়া মুখোপাধ্যায় ২০২১ সালের জুন মাসে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগ, গাজোয়ারি করে দুটি ফ্ল্যাটের মধ্যে ১০ ফুট উচ্চতায় কমন দেওয়াল বানিয়ে ছিলেন সন্দীপ। সেই বিষয়টি খতিয়ে দেখতে এদিন সন্দীপের বাড়িতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা।

আরও পড়ুন- মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...