Wednesday, April 1, 2026

পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে টিম ইন্ডিয়া? মুখ খুলল বিসিসিআই

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। তবে পাকিস্তানে খেলতে ভারতীয় দলকে পাঠাবে না , তা আগেই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো নিয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেন, ‘‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে কোনও বিদেশ সফরের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না, তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও সরকার যে সিদ্ধান্ত নেবে, বিসিসিআই সেটা মেনে চলবে।”

গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তানে দল পাঠায়নি ভারত। প্রতিযোগিতা হয়েছিল হাইব্রিড মডেলে। যদিও তারপর একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল।

আরও পড়ুন- প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট ভারতের, ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...