Friday, June 26, 2026

এই প্রথম রাজ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত

Date:

Share post:

এই প্রথম রাজ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে।  মোট ১৬০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন এরকম দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরীর পরিকল্পনা সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের শেষে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরির জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারে যেসব সংস্থা সাড়া দেবে তাদের মধ্যে থেকেই উপযুক্ত সংস্থাকে বেছে নিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরির দায়িত্ব দেওয়া হবে। প্রকল্পের জন্য জমি দেবে রাজ্য সরকার।

রাজ্যে বর্তমানে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবার তা বেড়ে হতে চলেছে ৮। এছাড়া সাগরদিঘিতে পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্র তৈরীর কাজ শেষের পথে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। যার প্রকল্প ব্যায় ৪৫৬৭ কোটি টাকা। তিনি বলেন, ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। মার্চ মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ওই বিদ্যুৎ কেন্দ্রে অল্প কয়লা খরচে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জামুরিয়ায় শ্যাম সেল এন্ড পাওয়ার সংস্থাকে দুই লপ্তে মোট ৭২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। অরুপ বিশ্বাস জানিয়েছেন ৩২ ও ৪০ একরের মত জমি ওই সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল। এবার তাদের মালিকানা স্বত্ব দেওয়া হচ্ছে।









Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...