Saturday, April 4, 2026

মর্মান্তিক, সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে পড়ে গিয়ে মৃত্যু পড়ুয়ার

Date:

Share post:

সেফটি ট্যাংক এর ঢাকনা ভেঙে ভেতরে পড়ে গিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলী পাড়া এলাকায়। বাড়ির সেফটি ট্যাঙ্ক এর ঢাকনা ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হয় বছর ১২ এর সন্দীপ মজুমদার নামে ওই স্কুল পড়ুয়ার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়া সন্দীপ ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ তার জেঠু বাবলু মজুমদারের বাড়িতে মাছধরার ছিপ রাখতে বলে। ছিপ রাখতে যাওয়ার সময় সেফটি ট্যাঙ্ক এর ডাকনা ভেঙে নিচে পড়ে যায়। তারপর থেকে ওই কিশোরের খোঁজ পাচ্ছিল না পরিবার। রাত ১০ টা নাগাদ  সেফটি ট্যাংকের মধ্যে কিশোরকে পড়ে থাকতে দেখে তাকে তুলে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজনেরা। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...