Saturday, April 4, 2026

নিজের বন্দুকের গুলিতে আহত গোবিন্দা, আপাতত বিপদমুক্ত

Date:

Share post:

অসাবধানতা বশত নিজেরই রিভলভারের গুলিতে আহত বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। তাঁর পায়ে গুলি লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গুলি বের করে দেন। আপাতত তিনি বিপদমুক্ত (out of danger) বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

মঙ্গলবার ভোরে নিজের লাইসেন্সড বন্দুক (licensed rivolver) আলমারিতে রাখতে গিয়ে আচমকা গুলি বেরিয়ে অভিনেতা গোবিন্দার পায়ে লাগে বলে সূত্র মারফৎ জানা যায়। তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতা তথা শিবসেনা (Shivsena) নেতার হাঁটুর নিচে গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।

মঙ্গলবারই কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। সেই জন্য বাড়ি থেকে বিমানবন্দরে রওনা দেওয়ার আগেই এই বিপত্তি হয়। তবে তিনি বিপদমুক্ত বলেই হাসপাতাল জানিয়েছে। আপাতত তাঁকে তিন-চার দিন হাসপাতালেই থাকতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...