Saturday, April 4, 2026

শারদোৎসবের সূচনায় শ্রীভূমি থেকে ২ ফায়ার স্টেশনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পিতৃপক্ষের শেষলগ্নে শারদোৎসবের সূচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) পুজো মণ্ডপ থেকেই উৎসবের সূচনা করলেন তিনি, তবে পুজোর উদ্বোধন নয়। কারণ ব্যাখ্যা করে মমতা মঞ্চ থেকে জানান, ‘পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। আজ সেটা করলে সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়।‘ এদিন উৎসবের সূচনায় ভার্চুয়ালি আলিপুরদুয়ারের বীরপাড়া,বীরভূমের দুবরাজপুরের দু’টি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ৫০ টি অগ্নিনির্বাপক ব্যবস্থা যুক্ত মোটরবাইকের উদ্বোধনও করেন তিনি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ঘিরে প্রত্যেক বছর একটা আলাদা উন্মাদনা থাকে। কিন্তু যেহেতু এই পুজোর কাছেই এয়ারপোর্টের রাস্তা তাই পুজোর সময় তীব্র যানজটের কারণে কোনওভাবেই যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেইদিকেও লক্ষ্য রাখার কথা বলেন মমতা। বাঙালির সেরা উৎসবে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির কথাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে পুজো উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু ছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (ShovanDeb Chatterjee), ব্রাত্য বসু (Bratya Basu) , সাংসদ সৌগত রায়, পার্থ ভৌমিক, কৃষ্ণা চক্রবর্তীরা- সহ অন্যান্যরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...