Saturday, April 4, 2026

রাজ্যে এনআইএ তল্লাশি, সমাজকর্মীদের বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ!

Date:

Share post:

মাওবাদীদের ইন্ধন ও আর্থিক সহযোগিতার অভিযোগে সাত সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু এনআইএ (NIA)-র। বারবার রাজ্যকে বদনাম করার চক্রান্তে সচেষ্ট কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকদের হেনস্থার পরে এবারা সমাজকর্মীদের হেনস্থায় নামল এনআইএ (NIA)।

আসানসোলের সমাজকর্মী দুই বোনের বাড়িতে ভোর ৬টা থেকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। দুই বোনের আসানসোলের (Asansol) ডিসেরগড়ের বাড়ি ও তাঁদের আদি বাড়ি উত্তর ২৪ পরগণার পানিহাটির (Panihati) পল্লিশ্রী এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ আসানসোল এলাকার খনি শ্রমিকদের জন্য সামাজিক সংগঠন চালানোর পাশাপাশি তাঁরা মাওবাদীদের (Maoist) সাহায্য করতেন।

সম্প্রতি বিজেপি শাসিত ছত্তিশগড় (Chhattisgarh), মধ্যপ্রদেশ (MAdhyapradesh) এলাকায় কড়া মাও (Maoist) নিয়ন্ত্রণের পথে বিজেপি সরকার। সেই সূত্র ধরে ছত্তিশগড় ও রাঁচির দুই হামলার ঘটনায় তল্লাশি চালানোর দাবি এনআইএ-র। একসঙ্গে কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলাতেও তল্লাশি। আসানসোলেই এক যাদবপুর প্রাক্তনীর বাড়িতে তল্লাশি চালানোয় এনআইএ-র দাবি এই ব্যক্তিরা আরবান নকশাল (urban naxal)।

উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর শিল্পাঞ্চল, জগদ্দল এলাকাতেও একাধিক বাড়িতে তল্লাশি জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় এজেন্সি। এর আগেও মহারাষ্ট্র (Maharashtra) সহ একাধিক রাজ্যে সমাজকর্মী, সাংবাদিকদের জঙ্গি বা আরবান নকশাল (urban naxal) তকমা দিয়ে গ্রেফতারি বিজেপির জমানায় নতুন নয়। অনেক ক্ষেত্রেই প্রমাণের অভাবে সর্বোচ্চ আদালত তাঁদের মধ্যে অনেককে জামিন দিয়েছে। অনেকেই বেকসুর খালাস পেয়েছেন। তবে জনগণের কণ্ঠরোধে বিজেপির দমননীতি এবার রাজ্যের সমাজকর্মীদের উপর নামতে চলেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...