Tuesday, June 23, 2026

গ্রেফতার সোনম ওয়াংচু, বনধ লেহ-কার্গিলে: প্রতিবাদ বিরোধীদের

Date:

Share post:

লাদাখের দাবি নিয়ে গান্ধীজির জন্মজয়ন্তীতে দিল্লি পৌঁছানোর লক্ষ্য ছিল সোনম ওয়াংচু (Sonam Wangchuk) সহ প্রায় ১৫০ লাদাখবাসীর। পায়ের তলায় ছাল তুলে, কঠিন লাদাখের পর্বত, নদী, পাথর পেরিয়ে তাঁরা দিল্লির সীমানায় পৌঁছানোর আগেই বিজেপির দমননীতির শিকার সোনম ও তাঁর সঙ্গীরা। হাজার খানেক পুলিশ মোতায়েন করে গ্রেফতার করা হল সোনম ওয়াংচু ও তাঁর অনুগামীদের। এই গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার লেহ (Leh) ও কার্গিলে (Kargil) বনধ ডাকে স্থানীয় মানুষ। বিজেপির এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোনমের সঙ্গে জেলে দেখা করতে চাইলে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশিকে (Atishi) অনুমতি দেয়নি পুলিশ।

দীর্ঘদিন দিন ধরে লাদাখকে (Ladakh) রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়েছেন সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। সেই সঙ্গে লাদাখের মানুষের কর্মনিশ্চয়তার জন্য দ্রুত সরকারি চাকরি পরীক্ষা ব্যবস্থা শুরু এবং লাদাখ ও কার্গিলের আলাদা জেলা হিসাবে ঘোষণার চার দফা দাবি নিয়ে দিল্লির পথে হাঁটা শুরু করেন লাদাখবাসীরা। সোমবার রাতে পঞ্জাব সীমান্ত দিয়ে দিল্লি ঢোকার পথেই তাঁদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সঙ্গে গ্রেফতার প্রায় ১২০ জন।

এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে লেহ (leh) ও কার্গিল (Kargil) এলাকায় দেখা যায় দোকানপাট খোলেনি। রাস্তাঘাটে সাধারণ মানুষের যাতায়াতও অন্যান্য দিনের থেকে কম ছিল। গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের হয়।

পুলিশের দাবি, ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লির সিঙ্ঘু সীমান্তে (Singhu border) কড়া বিধিনিষেধ লাগু রয়েছে। যেখানে পাঁচজনের বেশি একসঙ্গে রাস্তায় নামা যাবে না। সোমবার লাদাখের বাসিন্দারা সিঙ্ঘুতে পৌঁছাতেই প্রায় এক হাজার পুলিশ তাঁদের একটি বাসে তুলে থানার দিকে রওনা দেয়। সেই পরিস্থিতিতে ভিডিও বার্তায় সোনম জানান দিল্লির পুলিশ (Delhi police) ইচ্ছা করেই তাঁদের গান্ধীঘাট যেতে বাধা দিয়েছে। তাঁরা চায় না লাদাখবাসীরা কোনওভাবে নিজেদের পদযাত্রা পূর্ণ করুক।

বিজেপির নির্দেশে দিল্লি পুলিশের এই অতি সক্রিয়তার নিন্দা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলেই তিনি দাবি করেন। মঙ্গলবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা বাওয়ানা থানা (Bawana police station), যেখানে জেলবন্দি রয়েছেন সোনম ও তাঁর অনুগামীরা, সেখানে যান। কিন্তু তাঁকে লাদাখবাসীদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিজেপির এই পদক্ষেপকে চরম স্বৈরতান্ত্রিক দাবি করে সোনমের পাশে থাকার বার্তা দেন অতিশি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...