Saturday, April 4, 2026

শেষ দফার নির্বাচনেও ভোটদানের হার কম কাশ্মীরে, প্রথম ভোট বাল্মিকী সমাজের

Date:

Share post:

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এটিই শেষ দফার নির্বাচন। কমিশনের আশা গত দুবারের কম ভোটদানের হারকে ছাপিয়ে যাবে শেষ দফার নির্বাচন। জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া জেলায় নির্বাচন হচ্ছে শেষ দফায়। সাম্বা ও কাঠুয়ায় সাম্প্রতিক নাশকতার ঘটনার কারণে জারি রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য সাম্বা ও জম্মু এলাকায় ভোটারদের লম্বা লাইনও চোখে পড়ে।

শেষ দফার নির্বাচনে ৪০ কেন্দ্রে নির্বাচন হচ্ছে মঙ্গলবার। ভোট দেবেন ৩৯.১৮ লক্ষ মানুষ। এর মধ্যেই রয়েছেন পশ্চিম পাকিস্তানের (West Pakistan) বাল্মিকী সমাজের মানুষ। তাঁরা প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। ৪১৫ জন প্রার্থীর (candidate) ভাগ্য নির্ধারিত হবে। সেই কারণে ২০ হাজার ভোটকর্মী নিযুক্ত হয়েছেন শেষ দফার নির্বাচন সামলাতে।

প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার (poll percentage) ছিল ৬১.৩৮ শতাংশ। দ্বিতীয় দফায় ভোটদানের হার ৫৭.৩১ শতাংশ। তৃতীয় দফাতে সকাল সাতটাতেই শুরু হয় ভোট দান। তৃতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ১১.৬০ শতাংশ। বাল্মিকী সমাজের (Valmiki Samaj) মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করে জানান, অনেকটা খাঁচা থেকে মুক্ত হওয়ার মতো অনুভূতি তাঁদের।

শেষ দফার ভোটদানের আগে কাশ্মীরের মানুষকে শুভেচ্ছা জানান সব দলের রাজনীতিবিদরা। গণতন্ত্রকে সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মানুষকে বেরিয়ে এসে অনেক বেশি সংখ্যায় ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানান। এই দফাতেই সবথেকে বেশি আসনে নির্বাচন ভূস্বর্গে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...