Monday, March 16, 2026

পুজোর আগেই শুরু উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি এসএসসির

Date:

Share post:

মামলার জট কাটলেই শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি(SSC)। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন। পুজোর আগেই ৩ এবং ৪ অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তিতে(Notice) জানানো হয়েছে।

মেধা তালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সেলিং(Counseling) সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল সাড়ে ১০টা থেকে আচার্যসদনে এই কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত আসন রয়েছে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু হবে। পুজোর আগে দু’দিন অর্থাৎ ৩ অক্টোবর ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। পুজোর পর ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবরও নিয়োগ কাউন্সেলিং হবে বিধাননগরে এসএসসি অফিসে।

কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ গত ২৮ অগাস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে কাউন্সেলিংয়ে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) আগেই জানান, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন মামলার জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। পুজোর আগে রাজ্য সরকার কথা রেখে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করাতে স্বভাবতই খুশির হাওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে।









spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...