Friday, April 3, 2026

কীভাবে নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য? সুপ্রিম সিদ্ধান্ত ১৪ অক্টোবর

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট কাটাতে সার্চ কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই কমিটির সুপারিশ অনুযায়ী কীভাবে উপাচার্য নিয়োগ করা হবে সে বিষয়ে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে আগামী ১৪ অক্টোবর। সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি সূর্যকান্ত দীপঙ্কর দত্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এমনটাই জানালো বৃহস্পতিবার।

সর্বোচ্চ আদালত জানিয়েছিল, প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ লোলিদের নেতৃত্বাধীন সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয় পিছু তিনজন উপাচার্যের নামের তালিকা তৈরি করে, মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রী সেখান থেকে একজনের নাম বেছে নিয়ে আচার্যের কাছে পাঠাবে অনুমোদনের জন্য। যদি রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের মিল না হয় তাহলে সেই বিষয়টি ফের সুপ্রিম কোর্টে ফিরে আসবে মীমাংসার জন্য। এদিকে এই দাবির তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত। এই বিষয়টিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কীভাবে উপাচার্য নিয়োগ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ১৪ অক্টোবর।

আরও পড়ুন- ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থাগুলিকে শেয়ার বাজারে অন্তর্ভুক্তিকরণে উদ্যোগী রাজ্য

 

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...