Saturday, June 27, 2026

শনিবার লাল-হলুদের সামনে জামশেদপুর, দল নিয়ে আশাবাদী বিনো

Date:

Share post:

আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আইএসএল-এর টানা তিন ম্যাচে হারের পর , কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কার্লোস কুয়াদ্রাত । অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ করছেন বিনো জর্জ। জামশেদপুরের আগে নামার আগে দল নিয়ে আশাবাদী বিনো।

জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে ফিরে স্বস্তি দিয়েছেন সাউল ক্রেসপো, তবে অস্বস্তি বাড়িয়েছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। চোট সারিয়ে ফিট না হওয়ায় দিমিকে ছাড়াই ইস্পাত নগরীতে খালিদ জামিলের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে গেল ইস্টবেঙ্গল। তবে ডেঙ্গি থেকে সেরে উঠে দু’দিন পুরোদমে অনুশীলন করে বৃহস্পতিবার দলের সঙ্গেই জামশেদপুর গিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল। তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাতে চান অন্তর্বর্তী কোচ বিনো জর্জ। কুয়াদ্রাত দায়িত্ব ছাড়ার পর বিনোর অধীনে আইএসএলে প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে লাল-হলুদ সমর্থক থেকে ক্লাব ম্যানেজমেন্ট।

দিমিত্রিয়স ছাড়া মহম্মদ রাকিপও চোটের কারণে দলের সঙ্গে জামশেদপুর যাননি। তবে প্রভাত লাকরা গিয়েছেন। সাইড ব্যাকে তিনি খেলতে পারেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। বুধবার অনুশীলনে হালকা চোট পেলেও হীরা মণ্ডল দলের সঙ্গে গিয়েছেন। উইং ব্যাক সমস্যায় হীরাকে স্কোয়াডে নিয়েছেন বিনো। বৃহস্পতিবার সকালে অনুশীলন করে ট্রেন সফর করে জামশেদপুর পৌঁছয় দল। অন্তর্বর্তী কোচ বিনো বললেন, ‘‘কার্লোস কুয়াদ্রাত ভিত গড়ে দিয়েছেন। একটা জয় আমাদের ছন্দ ফিরিয়ে দেবে। আমার কাজ, ছেলেদের উজ্জীবিত করে তাদের কাছ থেকে সেরাটা বের করে আনা্।“ নতুন বিদেশি হেড কোচ এখনও চূড়ান্ত করতে পারেনি ক্লাব। আলবার্তো রোকা ও অস্কার ব্রুজোনই এখন লাল-হলুদ ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় সবার আগে।

আরও পড়ুন- এবার আনোয়ারকে নিয়ে মুখ খুললেন সুনীল, বললেন বিতর্ক থেকে দূরে থাকতে


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...