Saturday, June 27, 2026

টেক্কা: হিরো নন, ভিলেনও নন! তাহলে দেব কী

Date:

Share post:

পুজোর মুখেই মুক্তি পাচ্ছে অভিনেতা দেব প্রযোজিত ছবি ‘টেক্কা’। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে দেব ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, প্রমুখ। বৃহস্পতিবার, ‘বিশ্ববাংলা সংবাদ-এর ‘কফি উইথ কুণাল’-এর আড্ডায় নিজের চরিত্রের কথা জানালেন দেব। আর সেখানেই তিনি জানালেন, ছবিতে তিনি হিরো নন আবার অ্যান্টি হিরো নন। তাহলে দেব কে?

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেব অভিনীত চরিত্রের নাম একলাখ। তিনি একজন সাফাই কর্মী। জীবনে অভাবের সঙ্গে লড়তে লড়তে তিনি ঘুরে দাঁড়াতে চান। আর এই কারণেই বিভিন্ন উপায় খুঁজে বের করেন টাকা রোজগারের। শেষ পর্যন্ত যে কাজে তিনি হাত দেন তাতে সাফল্য আসবে না জেনেও সেটা করার জেদ চেপে যায়। তারপর? দেবের কথায়, এক লাখ এমন একটা চরিত্র যে সাধারণ মানুষের মধ্যে রয়েছে।

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন দেব। কখনও তিনি চাঁদের পাহাড়ের শংকর, কখনও বাঘাযতীন, কখনও আবার ব্যোমকেশ। গোলন্দাজ-এ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এদিনের সাক্ষাৎকারে বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষকে দেব জানান, টেক্কা-তে এই চরিত্রটা তার কাছে একেবারে নতুন। একদম অন্যরূপে দেবকে পাওয়া যাবে এই ছবিতে। পুজোর সময় হলে গিয়ে ছবিতে দেখার আবেদন করেছেন প্রযোজক দেব।

আরও পড়ুন- আমি কথা দিচ্ছি মিঠুনদাকে আর ভালবাসব না, কিন্তু…কুণালকে এ কী বললেন দেব!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...