Sunday, June 14, 2026

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

Date:

Share post:

পুজোর (Durga Puja) আগে বাজারে আগুন। দিন আনা দিন খাওয়া মানুষের পকেট ফাঁকা হচ্ছে নিমেষেই। পুজো শুরুর প্রাক্কালে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনেই আজ নবান্নে (Nabann) এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

বিভিন্ন বাজারে শাকসবজির দাম নিয়ে জেলাগুলির থেকে রিপোর্ট নেওয়া থেকে শুরু করে ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। সব জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুজোর সময় বাজারে যাতে সব দ্রব্যের যোগান থাকে এবং সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করার নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...